বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে গনফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. সেলিম আকবরের মনোনয়ন দাখিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
চাঁদপুর-৩ আসনে গনফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. সেলিম আকবরের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে গনফোরাম মনোনীত উদয়মান সূর্যের প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, “চাঁদপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার, ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তির লক্ষ্যেই আমি গনফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছি। আমি বিশ্বাস করি, জনগণের শক্তির কাছে কোনো অন্যায় টিকতে পারে না।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে সংসদে গিয়ে আমি মানুষের কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নদীভাঙনসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।”

Model Hospital

অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, “এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান—জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। আমি উদয়মান সূর্য প্রতীকে ভোট দিয়ে চাঁদপুর-৩ আসনের মানুষকে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

মনোনয়ন দাখিলের সময় জেলা গনফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী,
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু, থানা গনফোরাম সভাপতি মির্জা রুহুল আমিন, জেলা গনফোরামের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, শহর গনফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, জেলা যুব গনফোরামের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital