বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বেপারীর মনোনয়নপত্র জমা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম
চাঁদপুর-৩ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বেপারীর মনোনয়নপত্র জমা

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গোলাপ ফুল মার্কার জাকের পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বেপারী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

এ সময় প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান,চাঁদপুর জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মোঃ শাহ আলম, চাঁদপুর জেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম।

Model Hospital

মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের নুরুল ইসলাম বেপারী বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জাকের পার্টির আদর্শ—সত্য, ন্যায় ও মানবকল্যাণকে সামনে রেখে একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আমি মাঠে নেমেছি। নির্বাচিত হলে সদর ও হাইমচরের মানুষের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেব।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, গোলাপ ফুল প্রতীক নিয়ে জনগণ ঐক্যবদ্ধ হলে এই আসনে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা হবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital