বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম
চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে মনোনয়নপত্র জমা দেন শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩ টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

এ সময় প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারী শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডি এম ফয়সাল।

Model Hospital

মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার কথা বলে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, বরং আমানতদারিত্বের রাজনীতি বিশ্বাস করি। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে সদর-হাইমচরের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে আমরা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে প্রচারণা চালাব। কোনো প্রকার সহিংসতা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপসহীন। আমি বিশ্বাস করি, হাতপাখা প্রতীক সৎ ও যোগ্য নেতৃত্বের প্রতীক হয়ে চাঁদপুর-৩ আসনে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital