শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৪ আসনে বিএনপির দুই বিদ্রোহীসহ ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম
চাঁদপুর-৪ আসনে বিএনপির দুই বিদ্রোহীসহ ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

ফরিদগঞ্জে বিএনপির মনোনিত প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ মনোনয়ন পত্রদলিয় নেতাকর্মীদের নিয়ে দাখিল করেছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী সংসদ সদস্য পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা পৃথকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সংশ্লিষ্ট দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন— বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম. এ. হান্নান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন ও জাকির হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
দলীয় প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আল্লামা মুকবুল হোসাইন, গণফোরামের প্রার্থী মুনীর চৌধুরী এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক বুলবুলও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital