বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নির্বাচনী লড়াইয়ে ৫টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম
চাঁদপুরে নির্বাচনী লড়াইয়ে ৫টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৭০ জন প্রার্থী। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। পাশাপাশি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা রাতে এসব তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই আইন ও আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আগামী দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী সব নির্বাচন কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।”
“নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পুরো নির্বাচন প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে।”

Model Hospital

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ২৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে জমা দিয়েছেন ৭ জন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০ জন এবং জমা দিয়েছেন ১২ জন প্রার্থী।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৯ জন এবং সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন এবং জমা দিয়েছেন ১০ জন প্রার্থী।

এছাড়া চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১১ জন এবং জমা দিয়েছেন ৮ জন প্রার্থী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital