মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জাটকা নিধন প্রতিরোধে টাস্কফোর্স কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৪ পিএম
মতলব উত্তরে জাটকা নিধন প্রতিরোধে টাস্কফোর্স কমিটির সভা

মতলব উত্তর ব্যুরো : জাটকা নিধন প্রতিরোধে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

এম এ কুদ্দুস বলেন, অভিযানের সময় জেলে পল্লীতে গিয়ে প্রচার করতে হবে, প্রয়োজনে গল্প নাটিকা তৈরি করে সেখানে প্রচার করতে হবে। সম্মনিত ভাবে জাটকা নিধন অভিযান এবার থাকবে। ইলিশ দেশের সম্পদ, তাই অভিযানের সময় নদীতে ড্রেজিং বন্ধ রাখতে হবে, যারা ড্রেজিং করছে, তাদেরকে চিঠি দেওয়া হবে। অভিযানের সময় প্রশাসনকে সঠিক তথ্য দিতে হবে। যাতে করে ম্যাজিস্ট্রেট গিয়ে সত্যতা পায়।

জাটকা সংরক্ষণ অভিযান সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলেদের যে চাল আসছে, তা সঠিক সময়ে, সঠিক নিয়মে তাদের মাঝে বিতরন করতে হবে। প্রতিজন জেলেকে ৪০ কেজি করে চাল দিতে হবে,একটা চাল ও তাদেরকে কম দেওয়া যাবেনা, জেলেদের তালিকার পরিপূর্ণ চাল আসছে। যারা চাল কম দিবেন, এধরনের সংবাদ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান সফল করতে প্রচার প্রচারনা করতে হবে, বিভিন্ন খালের মুখ বন্ধ করে রাখতে হবে, বন্ধ মুখ যাতে খুলতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সবাই মিলে একত্রে কাজ করলে অভিযানের সফলতা আসবে।

Model Hospital

সম্মিলিত ভাবে অভিযান করতে হবে, জাটকা নিধন অভিযান শতভাগ সফল করতে হবে, অভিযানের সময় আড়ৎদারকে ও নজরধারীতে রাখতে হবে। ইলিশ কারো সম্পদ নয়, এটা জাতীয় সম্পদ, ইলিশের বড় উপকারভোগী হচ্ছে জেলেরা, দেশের স্বার্থে সবাইকে জাটকা অভিযান সফল করতে হবে, ঐ সময় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কাউসার আলম, কোস্টগার্ড, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানগণ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।