বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শ্রীরামদি অখণ্ডমণ্ডলীতে স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:১০ পিএম
চাঁদপুরে শ্রীরামদি অখণ্ডমণ্ডলীতে স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব অনুষ্ঠিত
স্বামী স্বরূপানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত (প্রথম অখণ্ডমণ্ডলী) চাঁদপুর শ্রীরামদী অখন্ড মন্ডলীতে দুই দিনব্যাপী ‘স্বামী স্বরূপানন্দের শুভ জন্মোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ শ্রীরামদী অখন্ড মন্ডলী মন্দীর প্রাঙণে এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের শত শত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী শুভ জন্মোৎসব কর্মসূচির মধ্যে ছিলো; ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় মঙ্গলঘট স্থাপন, সাড়ে ৬টায় আগাম শ্রী শ্রী অখণ্ড সংগীতা পাঠ। আগাম পাঠ করেন বাংলাদেশ অখন্ড সংগঠন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অশোক চন্দ্র পাল।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় শ্রী শ্রী অখন্ড সংহিতা পাঠের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। অখন্ড সংহিতা পাঠ করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চট্রগ্রাম দক্ষিণ অঞ্চলের সভাপতি শ্রী রাখাল মজুমদার এবং কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অশোক চন্দ্র পাল।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মদিবসের বিশেষ সমবেত উপাসনা। ১০টা ১৫ মিনিটে বেদমাতা ব্রহ্মগায়ত্রী গীত (সমকণ্ঠে দ্বাদশবার), তৎপরে নামজপযজ্ঞ, ১০টা ৪৫ মিনিটে মহানাম হরিওঁ কীর্তন, বেলা ১২টায় ধর্মীয় আলোচনা সভা।
ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অযাচক আশ্রম বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শ্রী নির্মল ব্রহ্মচারি। বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অখন্ড সংগঠনের সভাপতি শ্রী অজয় কুমার দাস, অর্থ সম্পাদক শ্রী অশোক পাল। বাংলাদেশ অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অমূল্য রতন দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা অজয় কুমার দাস। ধর্মীয় আলোচনা সভায় বক্তাগণ স্বামী স্বরূপানন্দের অখন্ড দর্শন সম্পর্কে বক্তব্য রাখেন।
সবশেষ দুপুর ১টা ৩০ মিনিটে শান্তিবাচন তৎপর ব্যক্তিগত উপাসনা ও মহাপ্রসাদ বিতরণ এবং দিনব্যাপী মহানাম হরিওঁ কীর্তন ও সন্ধ্যা ৬টায় শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital