বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে খালেদা জিয়া’র মৃত্যুতে ছাত্রদলের কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
হাজীগঞ্জে খালেদা জিয়া’র মৃত্যুতে ছাত্রদলের কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত
হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে কোরআন খতম ও দোয়া আয়োজিত হয়।
বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে কুরআন খতম ও দোয়া আয়োজিত হয়।
কুরআন খতম করেন হাজীগঞ্জ সুন্নীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও উম্মে হানি সুন্নীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ হোসেন আল ক্বাদেরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ ফয়সাল হোসাইন, সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital