শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শিক্ষা পরিবারের দোয়া ও শোক সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম
কচুয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শিক্ষা পরিবারের দোয়া ও শোক সভা

কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা শিক্ষা পরিবারের দোয়া মুনাজাতের একাংশ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিণী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া, মিলাদ ও শোকসভা  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা কলেজ,মাদ্রাসা, মাধ্যমিক  ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিবারের আয়োজনে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ ও শোকসভার আয়োজন করা হয়।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফজলুল হকের সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার মুহাদ্দিস নুর আহমেদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলম,আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ সরাদার, বিতারা মাদ্রাসার অধ্যক্ষ মো: মনির হোসেন,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন চৌধুরী, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইলিয়াছ মিয়া, প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জহিরুল আলম প্রমূখ।
আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা  করে দোয়া মুনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মাদ্রাসার  সহকারি অধ্যাপক মাওলানা কবির হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital