শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কচুয়া উপজেলার সহদেবপুর গ্ৰামে দোয়া মিলাদ মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় কচুয়া উপজেলার সহদেবপুর গ্ৰামে দোয়া মাহফিল ও শোকসভা করা হয়েছে।

শুক্রবার দুপুরে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ‌।

উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম রহমান মোস্তফার সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলর সভাপতি মোঃ মুকবুল হোসেনের পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক আতাউল করিম,সদস্য জাকির হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা মোখলেছুর রহমান, ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক মামুন হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।

শোকসভায় বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহদেবপুর প্রধানিয়া বাড়ির জামে মসজিদের ইমাম মাওলানা মাওলানা আব্দুল বারেক।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital