বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চালক তৌহিদুলের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৪ পিএম
কচুয়ায় চালক তৌহিদুলের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও পথসভা

কচুয়া প্রতিনিধি : কচুয়া পৌরসভাস্থ কড়ইয়া ৫নং ওয়ার্ডের অধিবাসি মাইক্রো চালক তৌহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কমসূচী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জুমআর নামাজের পর কড়ইয়া ঈদগাহ মাঠে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন ও পথসভা করেছেন তৌহিদুল ইসলামের পরিবার ও এলাকার আপামর জনগন। তবে এই মানববন্ধন ও পথসভা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

পথসভায় গিয়াস উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন- কড়ইয়া ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও কচুয়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ আমিনুল হক মিয়াজী, মোঃ খোরশেদ আলম মাস্টার, আলী আজ্জম প্রধানীয়া, মরহুম তৌহিদুল ইসলামের বড়ভাই মোঃ ইয়াছিন সহ কড়ইয়া গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা তৌহিদুল ইসলামকে হত্যার সাথে সম্পর্কিত সকলকে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

Model Hospital

উল্লেখ্য, গত ১৮ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর টায় পৌরসভাধীন কড়ইয়া ৫নং ওয়ার্ডের উদুরা খালের কর বাড়ি (ভূঁইয়া বাড়ি) সংলগ্ন এলাকা থেকে তৌহিদুল ইসলাম (৩৬) এর মরদেহ কচুরিপানা ভর্তি খাল থেকে উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital