বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হলি ড্রিম একাডেমিতে বই উৎসব: পুরস্কার বিতরণী ও কোরআন ছবক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম
হলি ড্রিম একাডেমিতে বই উৎসব: পুরস্কার বিতরণী ও কোরআন ছবক
চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার হলি ড্রিম একাডেমিতে বই উৎসব, পুরস্কার বিতরণী ও কোরআন ছবক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩রা জানুয়ারি ২০২৬) সকালে একাডেমি প্রাঙ্গণে  পরিচালক ও প্রধান শিক্ষক ইমাম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হলি ড্রিম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন – পরিচালক আল আমিন ও  ইসমাইল হোসেন।
কোরআন ছবক অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান মৌলভী হাফেজ মাওলানা আফজাল হোসেন।
কোরআন ছবক প্রদান করেন হাফেজ আহমদ উল্লাহ,  নূরীয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা হাফেজ মাওলানা শাহজালাল।  আরো অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
বই উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবু হানিফ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হলি ড্রিম একাডেমির পরিচালক ও শিক্ষক আবুল কালাম, আফসার।
নাম হলি ড্রিম  একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল প্লে-পঞ্চম ও ইংরেজি ভার্সন (ষষ্ঠ থেকে নবম)
হলি ড্রিম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন বলেন, আধুনিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য যুগোপযোগী পাঠ্যক্রম, প্রশিক্ষিত ও অঙ্গীকারবদ্ধ শিক্ষক, প্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিখন পরিবেশ, এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা অপরিহার্য; যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটিয়ে তাদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে এবং দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হলে পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তব জীবনে মূল্যবোধের অনুশীলন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চর্চা, নৈতিক গল্প ও শিক্ষামূলক কার্যক্রম, এবং ভালো আচরণের জন্য পুরস্কৃত করার ওপর জোর দিতে হবে, যা তাদের সৎ, দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার উভয়েরই সক্রিয় ভূমিকা পালন করা জরুরি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital