বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বৈশাখী টিভিতে নিয়োগ পেলেন সাংবাদিক রাছেল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম
বৈশাখী টিভিতে নিয়োগ পেলেন সাংবাদিক রাছেল

কচুয়া প্রতিনিধি মোঃ রাছেল এর হাতে নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন প্রধান বার্তা সম্পাদক জিয়াউল করিব সুমন।

দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি’র কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিকতায় সক্রিয় উদীয়মান তরুণ মোঃ  রাছেল।

শনিবার (৩ জানুয়ারী ২০২৬) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন, প্রধান বার্তা সম্পাদক জিয়াউল করিব সুমন, অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান এইচএম নাহিয়ান, প্লানিং এডিটর মামুন চৌধুরী,  আইটি বিভাগের প্রধান জাহাঙ্গীর চৌধুরী, ডিজিটাল বিভাগের প্রধান বিল্লাল হোসেন জুয়েল।

শিক্ষাজীবন শেষ করে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা মোঃ রাছেল কর্মজীবনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও সহকর্মী মহলে প্রশংসিত হয়েছেন। সাংবাদিক রাছেল দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনীর মাধ্যমে এলাকার অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা, সামাজিক সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনাগুলো উঠে এসেছে। ইতিপূর্বেও তিনি বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।

এক প্রতিক্রিয়া সাংবাদিক মোঃ রাছেল বলেন, দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম বৈশাখী টেলিভিশনে কাজের সুযোগ পাওয়া আমার জন্য বড় একটি প্রাপ্তি। আমি সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দেবো। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Model Hospital

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার  কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শিক্ষা জীবনে তিনি দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে (এসএসসি), কচুয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিবিএস (স্নাতক) এবং হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এমবিএ (মাস্টার্স) শেষ করেন।

বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্ট, কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আজকের কুমিল্লা, স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণ-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর-এর নিজস্ব প্রতিনিধি হিসেবেও তিনি কর্মরত রয়েছেন।

তার এই নতুন দায়িত্ব পালনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital