বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের অভিষেক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের অভিষেক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এর কাছ থেকে অভিষিক্ত হন সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের অভিষেক-২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে খুবই আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, অনুষ্ঠানে এসে দেখলাম যারা প্রেসক্লাবের সদস্য তাদের মধ্যে অনেকেই ফটোজার্নালিস্টেও আছেন। অতএব আপনাদের দাবী অফিস। সেটিও আপনারা মিলেমিশে থাকলে সমস্যা হবে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ছবি তোলার মাধ্যমে অসঙ্গতি তুলে ধরবেন এবং চাঁদপুরবাসীকে সংশোধন করবেন। জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের জন্য সব সময় সহযোগিতা ও সমর্থন থাকবে।

Model Hospital

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য সাংবাদিক আহম্মদ উল্যাহ।

অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয় জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়-বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান খান বাবু, বিশিষ্ট চিকিৎসক শাহাবুদ্দিন, চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন শেখ, ক্লিন চাঁদপুরের চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ, আলিফ ল্যান্ডমার্ক ডেভোলাপার ব্যবস্থাপনা পরিচালক এএইচএম জামাল সাকিব, ইনোভেশন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ আখন্দ, ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেডের চীফ অপারেটিং অফিসার মো. ফয়সাল খান, সাংস্কৃতিক কর্মী মোবারক হোসেন শিকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা আলম পলাশ ও সাংবাদিক গোলাম মোস্তফা।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে অভিষিক্ত হন-সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি এসএম সোহেল, সহ সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী মো. ইমাম হাসান, কার্যকরি সদস্য এম এ লতিফ, কে এম মাসুদ, মিজান লিটন ও অভিজিৎ রায়।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাংবাদিক পরিবারের সদস্য ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital