বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুই মেধাবীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে প্যাপিরাস পাঠাগার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম
দুই মেধাবীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে প্যাপিরাস পাঠাগার

শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে শিক্ষাবৃত্তি- ২০২৬ প্রদানের উদ্যোগ নিয়েছে প্যাপিরাস পাঠাগার। দুজন মেধাবী শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হয়।

সোমবার ৫ জানুয়ারি বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, শিক্ষক নেতা ও রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজীব, চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, খাজিদা মুন্নী ও লিজা ইসলাম।

এ বছর বৃত্তি পেয়েছেন মেধাবী শিক্ষার্থী রেদোয়ান ইসলাম মাফি ও রাইসা ইসলাম তাসনীম। দুজনেই আল-আমিন একাডেমিতে অধ্যয়নরত।

সভাপ্রধান দিলীপ ঘোষ বলেন, বৃত্তিপ্রাপ্তরা একদিন সমাজে আলো ছড়াবে। তাদের হাত ধরে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, আমরা চেষ্টা করবো প্রতি বছর এভাবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে। শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না হলে, সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারে না।

তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আজকে যারা বৃত্তি পেয়েছে একদিন তারাই অন্যদের বৃত্তি প্রদানের উদ্যোক্তা হবে। সমাজকে সমৃদ্ধ করতে এরাই একদিন অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রথমবারের মতো প্রদান করা শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে ২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সনদপত্র প্রদান করা হয়।

সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital