বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা জোরদার করতে হবে : ইউএনও জামিউল হিকমা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম
দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা জোরদার করতে হবে : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক এনজিও সমন্বয় সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা'র হাতে নতুন বছরের শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, এর সুফল যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা আরও জোরদার করতে হবে।

Model Hospital

এ সময় বক্তব্য রাখেন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সেলিম পাটোয়ারী, ব্রাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, সিসিডিএ’র চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার,স্কয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক বি এম হাসান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের উপ প্রশাসনিক কর্মকর্তা নাসির হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো আলোচনা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনজিওগুলোর কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান–প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ভবিষ্যতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital