বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার চাঁদপুরে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০ কেন্দ্রে বসছেন পরীক্ষার্থীরা

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৮ পিএম
শুক্রবার চাঁদপুরে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০ কেন্দ্রে বসছেন পরীক্ষার্থীরা

​চাঁদপুর জেলায় আগামী শুক্রবার (০৯ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত জেলার মোট ২০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

​আজ সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক ও জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার সার্বিক প্রস্তুতির কথা জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের জালিয়াতি বা অসদুপায় ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

Model Hospital

এতে বলা হয়েছে, পরীক্ষার হলে কেউ অসদুপায় অবলম্বন করলে কিংবা এই কাজে কাউকে সহযোগিতা করলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনো গুজব ছড়ানো থেকে বিরত থাকতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এবারের নিয়োগ পরীক্ষার মাধ্যমে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital