শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া কোয়াচাঁদপুর সমাজ কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম
কচুয়া কোয়াচাঁদপুর সমাজ কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

কচুয়া পৌরসভার কোয়াচাঁদপুর সমাজ কল্যান সংঘের উদ্যেগে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইতালি প্রবাসী কামরুজ্জামান, মালয়েশিয়া প্রবাসী মোঃ জুয়েল, কাতার প্রবাসী জাহিদ খন্দকারের সহযোগিতায় বৃহস্প্রতিবার বিকালে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনায় হাজী আবদুর রশিদের সভাপতিত্বে, এস এম রেজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সমাজ সেবা অফিসার নাহিদ ইসলাম।

এ ছাড়া স্থানীয় সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম, সংগঠনের উপদেষ্টা শহীদুল্লাহ স্বপন, আবু তাহের, এনায়েত হোসেন, জাফরুল হাসান, যুবনেতা আবুল কালাম, কোয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কোয়াচাঁদপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক আরিফ হোসেন, ছাত্রনেতা কাউসার আলমসহ অনেকে বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital