বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ পেল মহামায়া ক্রীড়া চক্রের শীতবস্ত্র

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম
পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ পেল মহামায়া ক্রীড়া চক্রের শীতবস্ত্র
সারা দেশের ন্যায় চাঁদপুরেও চলমান তীব্র শীতে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মহামায়া ক্রীড়া চক্র।
শনিবার (১০ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজারস্থ সিদ্দিক মোক্তার মার্কেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
মহামায়া ক্রীড়া চক্রের উপদেষ্টা আবু তাহের খোকনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্ড সন্স এর সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মজিবুর রহমান খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা টাইলস হাউজের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খান।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল মতিন স্বপন পাটোয়ারী, মোঃ হোসেন মোল্লা প্রমুখ।
মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম এর দোয়া ও মোনাজাত পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর এলজিইডি কর্মকর্তা মোশাররফ হোসেন অপু, উপাদী দক্ষিণ ইউপি সদস্য বিল্লাল হোসেন তপদার, আইনজীবী সহকারী হাসান খান, সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম পাটোয়ারী, মোবারক হোসেন গাজী, হাজী বরকত উল্যাহ, জুয়েল খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহামায়া ক্রীড়া চক্রের সম্মানিত সদস্য মোঃ আফসার ইয়ামিন রনি, জসিম উদ্দিন বেপারী, মিলন হাজী, সোহরাব হোসেন কুসুম, শরীফ হোসেন বৈদ্য, মাজহারুল ইসলাম শামীম, ডাঃ আব্দুল কাদির, নাছির বৈদ্য, মোঃ শাহিন, সোহাগ পাটওয়ারী, আল আমিন পাটওয়ারী সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পরে এদিন বিকেলে সংগঠনটির উদ্যোগে দ্বিতীয় ধাপে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম লোধেরগাঁও দোতলা শাহী জামে মসজিদ মাঠে উক্ত এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। যা পরবর্তীতে ইউনিয়নের আরো কয়েকটি এলাকায় বিভিন্ন ধাপে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। দলমত নির্বিশেষে সংগঠনটির এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital