বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিশেষ চেকপোস্ট বসিয়ে পুলিশের অভিযান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম
মতলব উত্তরে বিশেষ চেকপোস্ট বসিয়ে পুলিশের অভিযান

সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে মতলব উত্তর থানা পুলিশ।

সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে মতলব উত্তর থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। পুলিশ জানায়, এই কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র, মাদক ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে আমরা কোনো ছাড় দিচ্ছি না। তিনি আরও বলেন, জনস্বার্থে ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।
অভিযানে মতলব উত্তর থানার এসআই মো. জাফর, এসআই দেলোয়ার হোসেন, এসআই মিজানুর রহমান’সহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন্ পুলিশ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।