বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম
মতলবে মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার হলরুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়) মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুক হোসেন মজুমদার। তিনি বলেন, এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন নরসিংদী ইংলিশ ল্যাবের প্রতিষ্ঠাতা এনামুল কবির সরকার।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সুপার আমিমুল এহসান মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কাজী ফখরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বরাবরের মতো এবারও ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকা বিতরণ করা হয়। এছাড়া পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে বিশেষ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital