শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫ পেলেন নুরুন্নাহার মুন্নি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম
শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫ পেলেন নুরুন্নাহার মুন্নি

কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি ‘শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫’ লাভ করেছেন।
শব্দকথা প্রকাশনের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ। এতে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

কবি নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ‘ভ্রূণফুল’-এর জন্য তাঁকে ‘শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। এ সময় তাঁকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, নুরুন্নাহার মুন্নির জন্ম ১৯৮৩ সালে চাঁদপুরে। তিনি প্রাণিবিদ্যায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পর বর্তমানে তিনি নিয়মিত লেখালেখি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি মূলত কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করে থাকেন।

Model Hospital

তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নির্বাহী সদস্য এবং ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে— আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ), কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ), গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ) এবং ভ্রূণফুল (কাব্যগ্রন্থ)। পাশাপাশি তিনি লিটল ম্যাগাজিন ‘আখ্যান’ সম্পাদনা করছেন।

লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে ময়মনসিংহ লোক সাহিত্য পুরস্কার–২০২৫, সমতটের কাগজ গুণীজন সম্মাননা (২০২১), ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (২০২২), মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩)-সহ একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital