বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম
শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
শাহরাস্তিতে পৃথক দুটি অভিযানে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে একাধিক টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের উদ্দেশ্য ছিল মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অবৈধ অস্ত্র শনাক্ত।
থানা সূত্রে জানা যায়, রাতের প্রথম অভিযানে এসআই (নিরস্ত্র) মিঠুন দাশ সঙ্গীয় ফোর্সসহ মেহের কালীর বাজার এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ঠাকুর বাজারস্থ মান্নান সাহেবের স’মিল এলাকায় ইয়াবা কেনাবেচা চলছে।
এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পৌরসভার নিজমেহের মহল্লার মিজিবাড়ির মুনছুর আলীর পুত্র জয়নাল আবেদীন সাগর (২২) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।
অপরদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে এসআই (নিরস্ত্র) আতোয়ার রহমানের নেতৃত্বে এএসআই সাদ্দাম হোসেন ও এএসআই ফারুক আহাম্মদসহ একটি টিম শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজমেহার মহল্লার (ছিকুটিয়া) মুহুরী বাড়িস্থ তোফাজ্জলের নির্মাণাধীন ভবনের সামনের উঠানে অভিযান পরিচালনা করে।
এ সময় সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক (রাউতির বাড়ি) এলাকার মৃত মোস্তাক আহমেদের পুত্র ওমর ফারুক রাসেল (২৯) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে শাহরাস্তি মডেল থানা সূত্রে জানানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।