শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপাদী দক্ষিণে মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআন শরীফ দিল স্বপ্নময় সামাজিক সংগঠন

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৮ পিএম
উপাদী দক্ষিণে মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআন শরীফ দিল স্বপ্নময় সামাজিক সংগঠন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কোটরাবন্দ চৌরাস্তা স্বপ্নময় সামাজিক সংগঠন এর ১০ম বর্ষপূর্তি। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোটরাবন্দ হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি মোঃ ফখরুল ইসলাম  জহির খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার মোহতামিম মুফতি ইয়াছিন বিন মতিন।
সার্ভেয়ার ইকরাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফারুক মিজি, উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা কবির হোসাইন, সংগঠনের সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মজুমদার, সদস্য মোঃ আবু সাঈদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কোটরাবন্দ হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। এছাড়াও অত্র এলাকার তিনজন এতিম শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ সহ সংগঠনের পক্ষ থেকে তাদের পড়ালেখার সকল দ্বায়িত্ব নেয়া হয়।
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এ সংগঠনের এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগতম জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে সংগঠন সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম ইয়াছিন বিন মতিন।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মোতোয়ালি মোঃ ফারুক বেপারী, সংগঠনের সভাপতি আল আমিন সরকার, কোষাধক্ষ মিজানুর রহমান মিজি, সদস্য মোঃ ফারুক মিয়া, আল আমিন হোসেন বাবু, সোহেল মজুমদার, জাকির মজুমদার, রিমন ইসলাম সহ অত্র মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital