বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম
হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর উদ্বোধন

হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে সবুজ সংঘ ভবনে মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পবিত্র কোরআন খতম ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে  প্রতিষ্ঠানে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রার মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. নুরুল্লাহ।

এর আগে দোয়া মাহফিল পরিচালনা করেন, মসজিদের মুয়াজ্জিন মো. তাওহিদুল ইসলাম এবং পবিত্র কোরআন মাজিদ খতম করেন বেশ কয়েকজন হাফেজ। পরে প্রধান অতিথি হিসেবে ডিবিএল সিরামিকের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়োজিদ বাশার‌ ফিতা ও কেক কেটে মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর চেয়ারম্যান মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএল সিরামিকের হেড অব সেলস্ মোহাম্মদ আমান আবরার, ডিরেক্টর শহীদুজ্জামান রাজ, হেড অব মার্কেটিং মোহাম্মদ মকবুল হোসেন ও এজিএম (সেলস) দিদারুল আলম খানসহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ বাজার টাইলস্ এন্ড স্যানেটারী ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ প্রধানীয়া সুমন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, হাজীগঞ্জ সবুজ সংঘের সাধারণ সম্পাদক গাজী মো. জসিম উদ্দিন, সদস্য মামুন রশিদ স্বপন।

Model Hospital

মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর ম্যানেজিং অব ডিরেক্টর মো. মাসুদ আলমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন মো. সেলিম, ব্যবসায়ী সাইফুল ইসলাম হীরা, সজল দেবনাথ, কিরন, শরীফ হোসেন, শাহপরান, সাইফুল ইসলাম’সহ হাজীগঞ্জ বাজার টাইলস্ এন্ড স্যানেটারী ব্যবসায়ী সমিতি ও সবুজ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, বাজারের ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর চেয়ারম্যান মো. মাহবুব আলম জানান, এখানে ডিবিএল সিরামিকের টাইলস্’সহ সকল প্রকার টাইলস্ ও স্যানেটারী মালামাল পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হবে। তিনি হাজীগঞ্জবাসীকে মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীতে স্বাগত জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital