শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাদক মাদক ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা’সহ আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩১ পিএম
মতলব উত্তরে মাদক মাদক ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা’সহ আটক ২

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস ৩.৭৪ গ্রাম ও ৫৩টি ইয়াবা ট্যাবলেট মাদকসহ রুবেল হোসেন মোল্লা (৩০) ও ২২টি ইয়াবা ট্যাবলেট মাদকসহ ইমরান হোসেন প্রকাশ জনি (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৬ জানুয়ারি পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস ৩.৭৪ গ্রাম ও ৫৩টি ইয়াবা ট্যাবলেট মাদকসহ রুবেল হোসেন মোল্লাকে মোহনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল হোসেন মোল্লা উপজেলার হাজীপুর গ্রামের মৃত মোক্তার হোসেন মোল্লার ছেলে।

২২টি ইয়াবা ট্যাবলেট মাদকসহ ইমরান হোসেন প্রকাশ জনিকে ছেঙ্গারচর হইতে নতুন বাজার গামী পিচ সড়কের আমিনপুরস্থ মমতাজ বেগম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন প্রকাশ জনি উপজেলার আমিনপুর গ্রামের মো. জিয়া ফকিরের ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital