বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আবাদি জমির খড়ের গাদায় মিলল ব্যাগভর্তি টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
চাঁদপুরে আবাদি জমির খড়ের গাদায় মিলল ব্যাগভর্তি টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি আবাদি জমির খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা ও প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালঙ্কার।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর আসে, উপজেলার ছেংগারচর পৌর এলাকার বড় ঝিনাইয়া গ্রামে দুলাল বেপারীর মালিকানাধীন জমিতে খড়ের গাদার ভেতরে দুটি সন্দেহজনক ব্যাগ পড়ে আছে। বিষয়টি পুলিশকে জানান স্থানীয় যুবক আল মামুন টিটু। খবর পেয়ে ওসি মো. কামরুল হাসানের নেতৃত্বে এসআই জাফর আহমেদ ও এসআই মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয়দের উপস্থিতিতে খড়ের গাদা তল্লাশি করে একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা পাওয়া যায়। এ ছাড়া একটি শপিং ব্যাগের ভেতর থাকা বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানের বাক্স ও ছোট ব্যাগ থেকে মোট ছয় ভরি চার আনা পাঁচ রতি ছয় পয়েন্ট স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

Model Hospital

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার আমরা আইনানুগভাবে জব্দ করে থানায় নিয়ে এসেছি। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে আমাদের তদন্ত কাজ চলছে। কেউ যদি এই মালামালের বৈধ মালিকানা দাবি করেন, তবে প্রয়োজনীয় নথিপত্রসহ চাঁদপুর বিজ্ঞ আদালতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital