বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ব্র্যান্ড জতুন এখন হাজীগঞ্জে!

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম
আন্তর্জাতিক ব্র্যান্ড জতুন এখন হাজীগঞ্জে!
বিশ্ববিখ্যাত রং ও কোটিংস প্রস্তুতকারক প্রতিষ্ঠান জতুন (Jotun) চাঁদপুর জেলার প্রথম শোরুম হিসেবে হাজীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ বিশ্বরোড–কচুয়া সড়কে অবস্থিত মেসার্স ইউসুফ পাটোয়ারী হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট–এর ব্যবস্থাপনায় শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুনের রিজিওনাল ডাইরেক্টর ক্লাউডিও ইউরিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সানি গুই, সেলস এন্ড মার্কেটিং হেড  তারিকুল ইসলাম, রিটেল ম্যানেজার মুনতাশির। এছাড়াও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবুসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করা হয়। পরে দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এ সময় মেসার্স ইউসুফ পাটোয়ারী হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট–এর স্বত্বাধিকারী ইউসুফ পাটোয়ারী বলেন, “হাজীগঞ্জসহ আশপাশের এলাকার গ্রাহকদের বিশ্বমানের জতুন পণ্য সহজলভ্য করতেই এই শোরুমের যাত্রা। আমরা ক্রেতাদের উন্নতমানের রং, টেকসই কোটিংস ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বক্তারা বলেন, জতুনের মতো আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ড হাজীগঞ্জে আসায় স্থানীয় নির্মাণ খাত ও সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন। এতে উন্নতমানের রং ও কোটিংস ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital