বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা : মাকসুদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম
জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা : মাকসুদুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর বলেছেন, ২৪`র গণঅভ্যুত্থানের পর জনপ্রতাশা ছিলো ইসলামের পক্ষে একটি বাক্স হোক। জনতার প্রত্যাশা পূরণে অনেক দূরও একসাথে পথচলা শুরু হয়েছিলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসলামকে মাইনাস করে প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালনার ঘোষণা দিয়ে সে পথচলার পথে কাটা বিছিয়ে দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনতার সাথে কমিটেড। আমরা জনতার সাথে ধোঁকাবাজি করতে পারি না। আমরা ইসলামকে বাদ দিয়ে চলার চিন্তা করাও শেখেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনুকুল-প্রতিকূল পরিবেশ মাড়িয়ে দীর্ঘ ৩৮ বছরের পথচলায় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয়নি।
এবারও তার ব্যাতিক্রম নয়। আমরা সাধারণ ৩০-৪০টি আসনের জন্য দেশপ্রেমিক ও  ইসলামী জনগোষ্ঠীর সাথে প্রতারণা করতে পারি না। পারি না আদর্শ জলাঞ্জলি দিতে। ইনশাআল্লাহ চাঁদপুরের সবকটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে লড়াই করবে। জনগণ ১২ ফেব্রুয়ারি হাতপাখার পক্ষে নিরব ভোট বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ।
আজ শুক্রবার বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, যুব আন্দোলন চাঁদপুর জেলা সহ-সভাপতি মুফতি মুঈন উদ্দীন।
শাখা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সাইদুল ইসলাম সাদ্দাম, কারী মোস্তফা পাটওয়ারী, মাওলানা শোহরাব হোসাইন, তানজিল পাটওয়ারী, হাফেজ মুহিব্বুল্লাহ, প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। ভারসাম্যপূর্ণ সমাজগঠনে ইসলামের বিকল্প নেই। আদর্শ সমাজ গঠনে ইসলামই একমাত্র মূলমন্ত্র।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital