বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এস আই হলেন সাচার ফাঁড়ির ইনচার্জ এসআই শাহজাহান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫ পিএম
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এস আই হলেন সাচার ফাঁড়ির ইনচার্জ এসআই শাহজাহান

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন কচুয়া থানার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মোহাম্মদ শাহজাহান। তিনি মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক এবং বিভিন্ন মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন এসআই মোহাম্মদ শাহজাহান।

শনিবার (১৭ জানুয়ারি)  জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যান সভায়  চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে এসআই মোহাম্মদ শাহজাহানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল)  জাবীর হুসনাইন সানীব, (কচুয়া সার্কেল) আব্দুল হাই,চাঁদপুর সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এস আই)  মোহাম্মদ শাহজাহান জানান, অত্যন্ত সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছি। এই পুরস্কার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। স্থানীয় পুলিশ প্রশাসনসহ সহকর্মীরাও তার এই অর্জনে প্রশংসা জানিয়েছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital