শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হলেন মিলন হোসেন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হলেন মিলন হোসেন মিয়াজী

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন প্রয়াত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক হলেন, হাজীগঞ্জের মিলন হোসেন মিয়াজী। রোববার (১৮ জানুয়ারি) সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ্যাড. মো. কামাল হোসেনকে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ এর আহবায়ক ও মো. মাজহারুল আলম মিথুনকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় এ কমিটি গঠন করা হয়। ওইদিন সংগঠনটির উপদেষ্টা কমিটির অনুষ্ঠিত এক বর্ধিত সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় আহবায়ক কমিটির ঘোষণা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মিলন হোসেন মিয়াজী ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ ছাড়াও ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। গত ৩০ বছর ধরে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তিনি তাঁর দায়িত্ব পালন করে আসছেন।

এক প্রতিক্রিয়ায় মিলন হোসেন মিয়াজী তাঁর দায়িত্ব পালনে সংগঠনটির সকল পর্যায়ের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

Model Hospital

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতি সংরক্ষণ ও তাঁর রাজনৈতিক অবদান নতুন ও আগামি প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’। গত ১৮ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির এক বর্ধিত সভার মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী গঠন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital