শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১০ মোটরসাইকেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম
ফরিদগঞ্জে ১০ মোটরসাইকেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ফরিদগঞ্জে নিয়মিত যানবাহন তল্লাশি ও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ–রায়পুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষভাবে নজর দেওয়া হয়।

এ সময় কাগজপত্রবিহীন ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Model Hospital

ফরিদগঞ্জ ট্রাফিক পুলিশের টি.এস.আই মো. মোশারফ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।কাগজপত্রবিহীন ও ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া, ট্রাফিক পুলিশের টি.এস.আই মো. মোশারফ হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. সগীরসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, সড়কে দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital