শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গণভোট উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে অবহিতকরণ সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:১০ পিএম
গণভোট উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে অবহিতকরণ সভা

গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।

আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) জেলা কার্যালয়ের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় গণভোট ২০২৬-এর তাৎপর্য, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত গণভোট বিষয়ক লিফলেট কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।

Model Hospital

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন,“গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত প্রদান করে। এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার ও নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেবল ব্যক্তিগত মতামতই প্রকাশ পায় না, বরং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তি সুদৃঢ় হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উচিত গণভোট সম্পর্কে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণকেও উদ্বুদ্ধ করা, যাতে গণভোট ২০২৬ সফল ও অংশগ্রহণমূলক হয়।

এছাড়াও তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান এবং আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য গণভোট আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অবহিতকরণ সভাটি জেলা প্রশাসন, চাঁদপুরের সার্বিক তত্ত্বাবধানে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital