বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আহত ছাত্রশক্তির নেতা সাজ্জাদকে দেখতে গেলেন জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
আহত ছাত্রশক্তির নেতা সাজ্জাদকে দেখতে গেলেন জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া

কচুয়া উপজেলায় সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্র শক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সাজ্জাদকে (২৫) দেখতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে আহত সাজ্জাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি সাজ্জাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আহত ছাত্রনেতার দ্রুত আরোগ্য কামনা করেন।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া আহত সাজ্জাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশিকাটি ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. অহিদুর রহমান খান উৎপল, আশিকাটি ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন খান, সাংবাদিক এ এম ইদ্রিস খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Model Hospital

উল্লেখ্য, কচুয়া এলাকায় একটি সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান সাজ্জাদ। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।