বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ আসনের প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী দাঁড়িপাল্লার প্রতীক গ্রহন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম
ফরিদগঞ্জ আসনের প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী দাঁড়িপাল্লার প্রতীক গ্রহন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এর থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রতীক গ্রহন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

বুধবার ২১ জানুয়ারি দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।

 প্রতীক বরাদ্দ গ্রহনকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল, সেক্রেটারী মো: সাখাওয়াত হোসেন। প্রতীক সংগ্রহ উপলক্ষে জেলা প্রশাসক ও রির্টানিং কার্যালয় সামনে সকাল থেকেই চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জামায়াতে ইসলমীর নেতাকর্মী উপস্থিত হয়। প্রতীক গ্রহন শেষ দাঁড়িপাল্লার প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীকে নেতা-কর্মীরা সাথে নিয়ে আনন্দ মিছিল বের করেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর দাঁড়িপাল্লা, বিএনপির লায়ন মোঃ হারুনর রশীদ ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী(বিএনপির বিদ্রহী) মো: আব্দুল হান্নান চিংড়ি, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসাইন ঘুড়ি, ইসলামী আন্দোলন মকবুল হোসাইন হাতপাখা, জাতীয় পার্টি মাহমুদ আলম লঙ্গল, গনফোরাম মো: মুনীর চৌধুরী উদীয়মান সুর্য, ইসলামী ফ্রন্ট আব্দুল মালেক মোমবাতি প্রতীকসহ মোট আটজন প্রার্থীকে প্রতীক প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital