শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভোটের মাঠে ৬ প্রার্থী, প্রচারণায় ভিন্নতা

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম
কচুয়ায় ভোটের মাঠে ৬ প্রার্থী, প্রচারণায় ভিন্নতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুরের কচুয়া সংসদীয় আসনে ভোটের মাঠে আনুষ্ঠানিকভাবে নেমেছেন ছয়জন প্রার্থী। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এলাকায় শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ ন ম এছানুল হক মিলন। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ।

এ ছাড়া গণ অধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেন ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পেয়েছেন মোমবাতি প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী হাবিব খান লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে। আর গণ ফোরামের প্রার্থী মোহাম্মদ আজাদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন সূর্য প্রতীক নিয়ে।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার কার্যক্রম জোরদার করছেন। পোস্টার, লিফলেট বিতরণ ও পথসভায় মুখর হয়ে উঠছে কচুয়ার বিভিন্ন এলাকা। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Model Hospital

স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital