বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম
মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খায়রুল হাসান বেনুকে যুবদলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

Model Hospital

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে মতলব উত্তর উপজেলায় যুবদল ও বিএনপির নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। অনেক নেতাকর্মী মনে করছেন, তার প্রত্যাবর্তনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. খায়রুল হাসান বেনু বলেন, আমি সবসময় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। কিছু ভুল বোঝাবুঝির কারণে দল থেকে দূরে থাকতে হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে আবার সংগঠনে কাজ করার সুযোগ দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ।

আগামীতেও দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে যুবদলকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাব। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে জয়ী করে বিএনপিকে চাঁদপুর-২ আসনটি উপহার দেওয়ার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩ জুন ২০২৫) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খায়রুল হাসান বেনুকে মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital