শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় কর্মসূচির এক কোটিডোজ ভ্যাকসিনে ১৬৮৯৫ জনকে ভ্যাকসিন প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৮ পিএম
শাহরাস্তিতে জাতীয় কর্মসূচির এক কোটিডোজ ভ্যাকসিনে ১৬৮৯৫ জনকে ভ্যাকসিন প্রদান
নিজস্ব প্রতিনিধি : জাতীয় পর্যায়ের কর্মসূচি হিসাবে আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার সারাদেশে এক কোটি লোককে ভ্যাকসিন প্রদানের জন্য চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এই কার্যক্রমে অংশগ্রহণ করে। কর্মসূচির আওতায় অত্র উপজেলায় মোট ৩৬টি কেন্দ্রে একযোগে ভ্যাকসিন প্রদান করে। আজকের ভ্যাকসিন কার্যক্রমে এই উপজেলায় মোট ১৬৮৯৫ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। তন্মধ্যে ১২৯৫৫ জন প্রথম ডো জ এবং ৩৯৪০ জনকে দ্বিতীয় ডো জ ভ্যাকসিন দেয়া হয়।
ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত ১৭৯৫৬৩ জন প্রথম ডোজ, ১৪৩১৪২জন দ্বিতীয় ডো জ এবং ৩০০০ জনকে বুস্টার ডো জ প্রদান সম্পন্ন হয়েছে বলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানিয়েছেন।
তিনি আরো জানান, শাহরাস্তি উপজেলার ৬৫ ভাগ মানুষ প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ ভ্যাকসিনের আওতায় না আসা সাধারণ মানুষকে ভ্যাকসিন দেয়ার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত ভ্যাকসিন না পাওয়াদেরকে ভ্যাকসিন দেয়ার কর্মসূচি চলমান রাখবেন।
পরবর্তীতে ভ্যাকসিন এর আওতায় যারা আসেন নি তাদের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়ন করা হবে। ডাক্তার নাসির বলেন, অতিমারি করোনা ও ওমিক্রন থেকে বাঁচতে সকলকে ভ্যাকসিন নেয়া উচিত। তিনি বলেন, অতিমারি করোনা ও ওমিক্রন থেকে বাঁচতে সকলকে ভ্যাকসিন নয়া ও মাক্স ব্যবহার করা উচিত। তিনি বলেন, ভ্যাকসিন নিন ও মাক্স ব্যবহার করুন । নিজে বাঁচুন, পরিবার কে বাঁচান এবং দেশ গড়ায় নিজের অবদান রাখুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital