বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক জাকির, সম্পাদক অধ্যাপক মুক্তার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম
মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক জাকির, সম্পাদক অধ্যাপক মুক্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে গত মঙ্গলবার ৯ সদস্যের এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমিটিতে মতলব সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেনকে সভাপতি ও নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুক্তার আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে- মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বিউটি বেগম ও কলেজ শিক্ষক মো. গোলাম মোস্তফা খানকে সহ-সভাপতি করা হয়।
উপজেলার রয়মনেননেছা মহিলা কলেজের প্রভাষক গাজী মো. মনির হোসেন, এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান ও দগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনসহ মোট পাঁচজনকে সদস্য করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ জাকির হোসেন বলেন, আগামী তিন বছর আমরা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমাজে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সম্পৃক্ততা জোরদারে সক্রিয় ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।