বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৫ আসনে ফুটবল প্রতীক নিয়ে লড়বেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম
চাঁদপুর-৫ আসনে ফুটবল প্রতীক নিয়ে লড়বেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জাকির হোসেন প্রধানীয়া। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
এর আগে যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোঃ জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

আদালতের রায়ের পর শুক্রবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে তার প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো।

নির্বাচনী প্রতীক পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন প্রধানীয়া বলেন, ‘আইনি লড়াইয়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে। আল্লাহর রহমতে ও জনগণের দোয়ায় আমি আজ নির্বাচন করার সুযোগ পেয়েছি। সততা, স্বাস্থ্য-শিক্ষা এবং কর্ম- এই তিন স্তম্ভের উপর আমাদের নির্বাচন।‌ চাঁদপুর-৫ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সাধারণ মানুষ পরিবর্তন চায়। মানুষ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং অপরাজনীতি মুক্ত বাংলাদেশ চায়। আমি এই অপরাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। নির্বাচনে চাঁদপুর-৫ আসনের সকল ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট এবং দোয়া কামনা করছি। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital