বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়বিচার ও সমতার প্রতীক : গণসংযোগে শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম
দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়বিচার ও সমতার প্রতীক : গণসংযোগে শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জামায়াতের জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া শাহ মাহমুদপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে শাহ মাহমুদপুর ইউনিয়নের শাহাতলী, পাইকদী, মোল্লার বাজার, খায়ের মার্কেট, লোধের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও মহামায়া বাজার এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।

গণসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় এডভোকেট শাহজাহান মিয়া বলেন, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছি ইনসাফ, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়বিচার ও সমতার প্রতীক। যদি জনগণ আমাদের পাশে থাকে, তবে আমরা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে কাজ করব। জনগণের আমানত রক্ষা করাই আমাদের অঙ্গীকার।

Model Hospital

গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মুহা: জুবাইর হোসাইন খান, ইসলামী ছাত্র শিবিরের সহ-সাহিত্য সম্পাদক মেহেদী হাসান, শাহ মাহমুদপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা আক্তার হামিদ পাটওয়ারী, অর্থ সম্পাদক মামুনুর রশিদ, মহামায়া বাজার জামায়াতের ব্যবসায়ী সভাপতি নূর মোহাম্মদ বেপারীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং অনেকেই দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital