শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি : দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম
সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি : দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ফরিদগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি পূর্ব মনতলা জামে মসজিদ, ছালিয়া পাড়া ও দিঘলদাইর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।

পাশাপাশি আনন্দ বাজারের কাজী বাড়ি, হাওলাদার বাড়ি সহ বিভিন্ন যায়গায় একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরের বিরতির পর বিকাল ৩টা থেকে ইশার নামাজের পর পর্যন্ত পুনরায় নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে। এ পর্বে উদয়রামপুর আবুবকর ভাইয়ের বাড়িতে উঠান বৈঠক, ৮নং ইউনিয়ন কেচুয়ালী ইউনিয়ন মার্কেটে আসর নামাজ ও জনসভা, গাজীপুর বাজারে গণসংযোগ ও উঠান বৈঠক এবং ইশার নামাজের পর চরবস্ত এলাকায় গণসংযোগ করা হয়।

পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ হারুন-অর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, চাঁদপুর শহর সেক্রেটারী বেলায়েত হোসেন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় ভোটারদের মধ্যেও এ গণসংযোগ কর্মসূচি ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে। ৩ নং ইউনিয়নের এক ভোটার বলেন, আমরা দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও ন্যায়বিচারের কথা শুনে আসছি। প্রার্থীরা মাঠে নেমে সরাসরি মানুষের কথা শুনছেন এটাই ভালো দিক। আরেক ভোটার জানান, কে কেমন কাজ করবে, সেটা দেখেই আমরা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবো। আজকের কর্মসূচিতে এসে প্রার্থীর কথা শুনে বিষয়গুলো ভেবে দেখছি।

দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকায় নির্বাচনী পরিবেশ আরও সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital