বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোটরসাইকেল পুড়ে ছাই

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
ফরিদগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোটরসাইকেল পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের বসতঘর। না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উত্তর কড়ৈইতলী দর্জি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লেও স্থানীয়দের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে পাশের অন্তত দুটি বসতঘর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উত্তর কড়ৈইতলী দর্জি বাড়ির বাসিন্দা মো. ছলেমান দর্জির বড় ছেলে মো. শাহাদাৎ দর্জির ব্যবহৃত হিরো হাঙ্ক ১৫০ সিসি যাহারা রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ল- ২০-৪৮৮৫ মোটরসাইকেলটিতে কে বা কারা গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
তারা আরও জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital