বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিরপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন মাইয়াজ গাজী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম
মিরপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন মাইয়াজ গাজী
মিরপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদে মনোনিত হয়েছে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রাম কৃতি সন্তান মাইয়াজ গাজী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখার প্যাডে ঢাকা কলেজ ছাত্রদলের এই কমিটির অনুমোদন দেয়া হয়। ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করায় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন।
দলীয় আন্দোলনে মাইয়াজ গাজী সাহসী ভূমিকা ও আনুগত্য তাকে ছাত্রদের মাঝে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। রাজপথে তার সাহসিকতা ও নেতৃত্বের কারণে তরুণ এই নেতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাইয়াজ গাজী বলেন, “পদ-পদবি একটি পরিচয় মাত্র। আমি কখনো নিজেকে নেতা মনে করিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে থেকেছি। দলের কঠিন সময়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে গেছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেকোনো গণতান্ত্রিক ও ন্যায্য দাবিতে ছাত্রদলের একজন কর্মী হিসেবে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত।
তার এলাকার স্থানীয় নেতাকর্মীরা জানান, মাইয়াজ গাজী এলাকায় একজন সহজ সরল ছেলে হিসাবে বেশ পরিচিত রয়েছে। সবার সাথে হাসিমুখে কথা বলে থাকেন। তার রাজনীতির পাশাপাশি সামাজিকতা ও আন্তরিকতা রয়েছে। বিশেষ করে মাইয়াজ গাজী পড়ালেখা ও রাজনীতির পাশাপাশি একটি গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করে আসছেন।
অন্যদিকে রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রাম এই সন্তানকে নতুন দায়িত্বে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তার নেতৃত্বে মিরপুর কলেজ ছাত্রদল আরও শক্তিশালী হবে বলে আশাবাদী দলের নেতারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital