বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমি আপনাদের সন্তান হিসেবেই সেবা করতে চাই : ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম
আমি আপনাদের সন্তান হিসেবেই সেবা করতে চাই : ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষের সমর্থনে জেলা জাতীয় পার্টির মতবিনিময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারী) দুপুরে শহরের বিপনীবাগ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রজীবন থেকেই আদর্শকে ধারণ করে আমি রাজনীতি করে আসছি। আমার দল, আমার দেশ ও দেশের মাটির প্রতি আমার গভীর মমত্ববোধ রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন—আমাদের দলের চেয়ারম্যান, দেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরে বিমান থেকে নেমেই দেশের মাটিতে পা রেখে জুতা খুলে মাটি হাতে নিয়ে গন্ধ শুকিয়েছেন। এটি দেশের প্রতি তাঁর ভালোবাসার স্পষ্ট প্রমাণ।

তিনি আরও বলেন, এই সমাবেশস্থল থেকে কয়েক হাত দূরেই আমার জন্ম ও বেড়ে ওঠা। এই শহরেই আমি পড়াশোনা করেছি, এখান থেকেই পেশাগত জীবনের সূচনা। আপনাদের সামনে দৃঢ়চিত্তে বলতে চাই—আজ পর্যন্ত কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে আমি জড়িত নই। আমি আপনাদের সন্তান, আর সন্তান হিসেবেই আপনাদের সেবা করতে চাই।

Model Hospital

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনারা সবাই বিএনপির প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক—ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে ইনশাল্লাহ চাঁদপুরবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির খানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাও. জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শাহাজান মাতব্বর, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নী লিটন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা মহিলা পার্টির সদস্য সচিব শাহিন স্বপ্না, রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলম তালুকদার প্রমুখ।

সমাবেশ শুরুর পূর্বে চাঁদপুর শহরের বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে এসে মিলিত হয়। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে ওঠে।

উল্লেখ্য, প্রধান অতিথির বক্তব্যের পূর্বেই জাতীয় পার্টির চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নেতৃবৃন্দ পৃথক বক্তব্যে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital