বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ধানের শীষের পক্ষে জেলা জমিয়তে ওলামায়ের মিছিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম
চাঁদপুরে ধানের শীষের পক্ষে জেলা জমিয়তে ওলামায়ের মিছিল

চাঁদপুরে ধানের শীষের পক্ষে গণমিছিল করেছে জেলা জমিয়তে ওলামায়ে ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলার সেক্রেটারি মাওলানা শরিফ বিল্লাহ।

মিছিল শেষে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। তিনি বলেন, জমিয়ত দেশের বড় বড় আলেম ও কওমি মাদরাসাভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন। কওমি মাদরাসা ও জমিয়ত মূল ইসলামের ধারক ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা শরিফ বিল্লাহ কাসেমী, যুব জমিয়তের সদস্য মাওলানা মাজহারুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি সাব্বির আহমেদ, ছাত্র জমিয়ত জেলা সেক্রেটারি নুরুল আমীন, ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital