বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচিত হলে প্রতিটি উপজেলার সঙ্গে দুই লেনবিশিষ্ট প্রশস্ত সড়ক নির্মাণ করবো : মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
নির্বাচিত হলে প্রতিটি উপজেলার সঙ্গে দুই লেনবিশিষ্ট প্রশস্ত সড়ক নির্মাণ করবো : মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী

ফরিদগঞ্জ ৯নং গোবিন্দপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, ইসলাম আমাদের শিখিয়েছে কথা দিয়ে কথা রাখার শিক্ষা। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেই কথা রাখবো।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণার অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী আরও বলেন, ফরিদগঞ্জ উপজেলা চারপাশে পাঁচটি উপজেলার সঙ্গে সংযুক্ত। আমরা নির্বাচিত হলে পৌরসভার সঙ্গে প্রতিটি উপজেলার দুই লেনবিশিষ্ট প্রশস্ত সড়ক নির্মাণ করবো। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নের সঙ্গে পৌরসভার টেকসই সংযোগ সড়ক তৈরি করা হবে এবং এলাকার ছোট ছোট সড়কগুলো সংস্কার করে স্থায়ী মানের করা হবে, যাতে আগামী ১০–২০ বছরেও নতুন করে সংস্কারের প্রয়োজন না পড়ে।

দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি গোবিন্দপুর, সোবান, নয়ারহার্ট, ধানুয়া, পৌরসভার সাফুয়া, পোয়া খালসহ বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল, পৌর আমীর মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা আব্দুল কুদ্দুস তালুকদার, রোকন উদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital