বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই : আহসান উল্লাহ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম
সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই : আহসান উল্লাহ

বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

‘আমরা সুন্নী মুসলমান। আমরা শিয়া নই, ওহাবী নই, মওদুদীপন্থী নই। আমরা সিরাতুল মুস্তাকিমে রয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হয়ে। তাই আমাদের পরিচয় আমরা সুন্নী মুসলমান। সুন্নী মুসলমানরা কখনও উগ্রবাদীতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। ইসলামের সুমহান আদর্শ মানবতা, সহমর্মিতা, মহানুভবতাকে সুন্নী মুসলমানরা ধারণ করে লালন করে। সেই সুন্নীয়তের দাবি নিয়ে আপনাদের কাছে আসছি- আপনারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নী জোটের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন’।
এভাবেই বিষ্ণুপুর ইউনিয়নের আপামর জনসাধারণের প্রতি মোমবাতি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।
তিনি সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের তালুকদার বাড়ির গাউছিয়া জামে মসজিদের সামনে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম এবং ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান।
বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।
তিনি বলেন, এই বিষ্ণুপুরের জমিন সুন্নীয়তের জমিন। এখানে ইমামুত তরিকত ফরাজিকান্দী দরবারের পীর সাহেব, চান্দ্রা দরবারের আ’লা হযরত পীর সাহেব কেবলার কদম পড়েছে। আল্লাহর ওলীগণের পাক কদমের সদকায় এই বিষ্ণুপুরের মানুষ নবী প্রেমিক সুন্নী মুসলমান। তাঁরা ওলী ভক্ত। সেই সূত্র থেকেই আমি আজ বিষ্ণুপুর ইউনিয়নবাসীর কাছে সুন্নীয়তের দাবি নিয়ে আসছি মোমবাতি মার্কার ভোট চাইতে। আমার বিশ্বাস বিষ্ণুপুর ইউনিয়নে মোমবাতি রেকর্ড সংখ্যক ভোট পাবে।
মসজিদ কমিটির সভাপতি সালাহউদ্দিন তালুকদারের উদ্যোগে শেফা খতম উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান এবং দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা সিরাজুদ্দৌলা। গাউছিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান আবেদীর সঞ্চালনায় মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের শতাধিক মসজিদের ইমাম ও খতিব এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital