শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ৫শ’ সনাতনীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
মতলবে ৫শ’ সনাতনীর বিএনপিতে যোগদান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের সারপার ও চারটভাঙ্গা এ দুই গ্রামের পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি ) বিকেলে নারায়নপুর ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.জালাল উদ্দিনের ধানের শীষের পথসভা অনুষ্ঠানে ওই দুই গ্রামের সনাতন ধর্মাবলম্বী পরিবারের লোকজন নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

উপজেলার চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া,শাম দাস ও সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস,হরি দাস এবং রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

যোগদানকারীরা বলেন, আমরা বিগত সময়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বিএনপিতে যোগ দিয়েছে। এর আগে আমরা যে দলে ছিলাম তারা শুধু আমাদের ব্যবহার করেছে, আর সংখ্যালঘু তকমা লাগিয়ে আমাদেরকে বিভাজন করে রেখেছিল। কিন্তু বিগত ৫ আগস্টের পর থেকে বিএনপি আমাদেরকে সর্বাত্মক সহায়তা ও নিরাপত্তা দিয়েছে। তার প্রেক্ষিতেই আমরা আজ ধানের শীষের বহরে সামিল হয়েছি এবং বিএনপিতে যোগ দিয়েছি। আমরা জাতীয় নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ড.জালাল উদ্দিনের কাছে শুধু নিরাপত্তা চাই, আর কিছু না।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ।

আমরা চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো.জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। তিনি আরও বলেন, আমি ছাত্রদল করেছি,যুবদল করেছি,এখন বিএনপি করছি। আমার রক্তে বিএনপি।আমরা সবাই শান্তি চাই। আমরা এক সাথে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।

বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয়।বিএনপি সব ধর্মের ও সব মানুষের ভালোবাসার দল। আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করলে দেশের মানুষ শান্তিতে থাকবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের ভাই। আমরা সবাই এ দেশের নাগরিক। বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার অধিকার রক্ষার জন্য সমান গুরুত্ব দিয়েছেন। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসব। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমরা নিচ্ছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের, গণতান্ত্রিক, শান্তির বাংলাদেশ গড়তে চাই।

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, নারায়নপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে ‘ হিন্দু-মুসলিম ভাই ভাই,ধানের শীষে ভোট চাই।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital