শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নির্বাচিত হলে সদর-হাইমচরকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো : শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:১২ পিএম
নির্বাচিত হলে সদর-হাইমচরকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো : শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বুধবার ২৮ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় থেকে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার থেকে শুরু করে।

এবং বিকেলে মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে পথসভায় জননেতা এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেন, চাঁদপুর সদর-হাইমচরকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো; যেখানে জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে।

তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্মকে সৎ, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন- এমন পরিবেশ তৈরি করা হবে। আধিপত্যবাদ মোকাবেলায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তামিম খান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা: জুবাইয়ের হোসেন খান, আশিকাটি ইউনিয়নে জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান খান উৎপল, ইউনিয়ন জামায়াতের সভাপতি নাছির উদ্দিন, সেক্রেটারি শাহজাহান, জামায়াত নেতা আলমগীর বন্দুকসীসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

Model Hospital

তিনি আরো বলেন,“দীর্ঘদিন ধরে এ জনপদের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। লুটপাট, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতির কারণে সাধারণ মানুষের মৌলিক অধিকার আজ প্রশ্নবিদ্ধ। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি—আমরা এসেছি জনগণের অধিকার ফিরিয়ে দিতে। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়, সততা ও ইনসাফের প্রতীক। আপনারা যদি পরিবর্তন চান, একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান—তাহলে দাড়িপাল্লা মার্কায় ও ‘হ্যাঁ’ ভোট দিয়ে আমাদের পাশে থাকুন। নির্বাচিত হলে আশিকাটি ইউনিয়নসহ চাঁদপুর-৩ আসনের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

গণসংযোগ শেষে স্থানীয় ভোটাররা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে তারা পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে প্রস্তুত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital